আজ
|| || ||
ডিবি’র পৃথক ২টি অভিযানে সিদ্ধিরগঞ্জ ও বন্দর থেকে ২২০০ পিচ ইয়াবাসহ ১৭ মামলার আসামী মাদক সম্রাট ওসমানসহ আটক-০৪
প্রকাশের তারিখঃ ৯ অক্টোবর, ২০২৬
পুলিশ সুপার জনাব হাবিবুর রহমান,পিপিএম এঁর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) এর তত্ত্বাবধানে গত ০৮/১০/২০২৬ তারিখ রাত ২০.৩০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাদীন পাইনাদি পশ্চিমপাড়া সাকিনে ডিবি’র এসআই মিজানুর রহমান,পিপিএম ও মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে ১। রিপন ও ২। রেখা আক্তার নামের ২ মাদক কারবারীকে ২০০ পিচ ইয়াবাসহ আটক করে পরবর্তীতে একই টিম ০৯/১০/২০২৬ তারিখ ভোর রাত ০৬.০০ ঘটিকায় বন্দর থানাধীন মাহমুদ নগর এলাকায় অভিযান পরিচালনা করে ১৭টি মাদক মামলার কুখ্যাত মাদক সম্রাট ১। ওসমান ও তার সহযোগী ২। নয়নকে আটক করে ২০০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সর্বমোট ২২০০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পৃথক ২টি অভিযান সংক্রান্তে সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানায় পৃথক ২টি মামলার এজাহার দায়ের করা হয়।

গ্রেফতারকৃত আসামীর তথ্য:
১। মোঃ ওসমান (২৬), পিতা- আল ইসলাম @ আলী ইসলাম, মাতা- রোকেয়া বেগম, সাং-মাহমুদ নগর, কে.এন সেন রোড, পূর্ব ঠিকানা সাং-সোনাকান্দা পানির ট্যাংকি, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ
২। নয়ন (২৫), পিতা- মোঃ সোবহান, মাতা- নাছিমা বেগম, সাং- সোনাকান্দা ব্যাপারীপাড়া রোড, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ
১। রিপন (৩৬), পিতা-নূরু মিয়া, মাতা-সেলিনা বেগম, সাং-পাইনাদি পশ্চিমপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ ২। রেখা আক্তার (৪০), স্বামী- আঃ রহিম, পিতা-মৃত ফজলে করিম মুন্সি, মাতা-মৃত নিলুফা বেগম, সাং-পাইনাদি পশ্চিমপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ
উদ্ধারকৃত আলামতঃ
১। ২০০০ পিচ ইয়াবা ট্যাবলেট
২। ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.