আজ
|| || ||
“শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত”
প্রকাশের তারিখঃ ৯ অক্টোবর, ২০২৬
—নারায়ণগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী “শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর, ২০২৬) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, নারায়ণগঞ্জ এর যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুফুল ইসলাম রাজীব।
এ সময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাইমা ইসলাম, বাংলাদেশ শিশু একাডেমির কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে শিশু শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এমপি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ। একটি শিশুও যেন শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা থেকে বঞ্চিত না হয়, সেটি নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিশুদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিশুদের প্রতি কোনো ধরনের অবহেলা, নির্যাতন ও বৈষম্য বরদাশত করা হবে না।
সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, শিশুদের মেধা বিকাশে বাংলাদেশ শিশু একাডেমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে শিশুদের মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
জেলা প্রশাসক মো. রায়হান কবির আরো বলেন, শিশুর ভবিষ্যৎ সুরক্ষিত করতে হলে প্রথমে তার অধিকার নিশ্চিত করতে হবে। নিরাপদ পরিবেশ, আনন্দময় শৈশব ও মানসম্মত শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার।
তিনি বলেন, শিশুদের বাল্যবিবাহ, শিশুশ্রম, মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে একসাথে কাজ করতে হবে। জেলা প্রশাসন শিশুদের অধিকার রক্ষায় সর্বদা সচেষ্ট রয়েছে। বাংলাদেশ শিশু একাডেমিকে আমরা আরও গতিশীল করে নারায়ণগঞ্জের প্রতিটি শিশুর প্রতিভা বিকাশের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.