আজ
|| || ||
নাটোরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৮ অক্টোবর, ২০২৬
অদ্য ০৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নাটোর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে রাজবাড়ী বড় তরফ, নাটোরস্থ শ্রী শ্রী শ্যাম সুন্দর বিগ্রহ মন্দিরে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ শরীফুল হক, সম্মানিত পুলিশ সুপার, নাটোর। তিনি আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও ইভটিজিং প্রতিরোধ, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নাটোর; জনাব শোভন চন্দ্র হোর, অতিরিক্ত পুলিশ সুপার, বড়াইগ্রাম সার্কেল; জনাব নূর মোহাম্মদ আলী সহকারী পুলিশ সুপার এবং জনাব মোঃ মনসুর রহমান অফিসার ইনচার্জ নাটোর থানা, জনাব আলী রেজা ডিআইও ১ সহ নাটোর জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, মন্দির পরিচালনা কমিটির সদস্য, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে তাদের বিভিন্ন বিষয় ও মতামত তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় তাদের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং পূজা চলাকালীন সময়ে সর্বোচ্চ নিরাপত্তা ও আইনানুগ পুলিশি সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।
সভায় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, গুজব ও অপপ্রচার প্রতিরোধ, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার রোধ এবং পূজা চলাকালীন সময়ে সকলকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।
সভায় উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.