আজ
|| || ||
তারা নিশ্চিত দোজখে যাবে: ফারুকী
প্রকাশের তারিখঃ ৮ অক্টোবর, ২০২৬
সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এ ‘রিকশনসিলিয়েশনের’ বিষয়টি নতুন করে আলোচনায় আসে। সেখানে বক্তারা বলেন, অপরাধের বিচার যেমন প্রয়োজন, তেমনই সমাজের বিভাজন কাটিয়ে উঠতে ‘রিকনসিলিয়েশন’ প্রয়োজন। তবে এজন্য আগে জুলাই গণ-অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচার হতে হবে। যৌথ তদন্ত, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ এবং অপরাধীদের অনুশোচনা ও শাস্তি ছাড়া ‘রিকনসিলিয়েশন’ হবে না।
‘রিকনসিলিয়েশন’ শব্দ নিয়ে কথা বলেছেন সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
বুধবার (৮ অক্টোবর) দেওয়া একটি ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘বিরিয়ানিতে কিসমিস, সিঙারায় বাদাম এবং রিকনসিলিয়েশনের বাংলা পূনর্মিলন- এ তিনটা জিনিস যারা আবিষ্কার করছে তারা নিশ্চিত দোজখে যাবে। ও অলসো, ‘রিপাবলিকে’র বাংলা যে ‘প্রজাতন্ত্র’ করছে সেও দোজখে যাবে।’
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.