আজ
|| || ||
বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম
প্রকাশের তারিখঃ ৮ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চল থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ার উদ্বেগের মধ্যেই বাড়ল দাম। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ব্রেন্ট ক্রুড অয়েলের মূল্য ব্যারেলপ্রতি ১০১ ডলার ছাড়িয়ে গেছে।
বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম এক দশমিক ৩৩ ডলার বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ১০১ দশমিক পাঁচ তিন ডলারে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে এক দশমিক ১১ ডলার, বিক্রি হচ্ছে ৮৯ দশমিক তিন নয় ডলারে।
বিশ্লেষকদের মতে— মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চল থেকে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাই মূলত বাজারে দাম বাড়ার চাপ তৈরি করছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর হামলা বেড়ে যাওয়ায় তেল সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণপথ হরমুজ প্রণালিতে পরিস্থিতির অবনতি হলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে। আর সেই আশঙ্কাতেই বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং ঊর্ধ্বমুখী হচ্ছে তেলের দাম
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.