আজ
|| || ||
বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
প্রকাশের তারিখঃ ৭ অক্টোবর, ২০২৬
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিফটওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোন জিতে নিয়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জাহাঙ্গীর আলম।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা প্রেসক্লাবের দ্বিতীয় তলায় এ গিফটওয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মনি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুর বারী। এছাড়া কনটেন্ট ক্রিয়েটর ইয়াছিন আরাফান, ইমরান হোসেন (হাবু), আবিদ হাসান ও সাকিবুজ্জামান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে গিফটওয়ে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।
এ সময় বিলিভার্সের অ্যাডমিন- আউটলেট অপারেশান মো নাসিম রেজা অনিক, সাতক্ষীরা শাখার ম্যানেজার আরিফুল ইসলাম, সহকারী ম্যানেজার হাসিবুর রহমান ফাহিম এবং সিনিয়র এক্সিকিউটিভ মো. নাসিম রেজা অনিকসহ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে ৫০ জন ভাগ্যবান ক্রেতার জন্য আইফোনসহ মোট ৫০টি আকর্ষণীয় উপহারের আয়োজন করা হয়। গিফটওয়ের ফলাফলে আইফোনের ভাগ্যবান বিজয়ী হন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের জাহাঙ্গীর আলম।
গিফটওয়ের ফলাফল ঘোষণার সময় জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। পরে অনুষ্ঠানে উপস্থিত কনটেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন (হাবু) মোবাইল ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করে আইফোন জেতার খবর জানান। এ খবর শুনে জাহাঙ্গীর আলম আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।
আয়োজকেরা জানান, বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে ক্রেতাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি এবং তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যেই এ গিফটওয়ের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ক্রেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিলিভার্সের
অ্যাডমিন- আউটলেট অপারেশান মো নাসিম রেজা অনিক।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.