আজ
|| || ||
রাহুল-প্রিয়াঙ্কা গান্ধির বিরুদ্ধে দিল্লি পুলিশের মামলা
প্রকাশের তারিখঃ ৭ অক্টোবর, ২০২৬
দিল্লিতে নির্বাচন কমিশনকে ঘিরে বিরোধীদের সঙ্গে সরকারের সংঘাত আরও তীব্র হচ্ছে। মঙ্গলবারের বিক্ষোভে নয়াদিল্লির আকাশবাণী ভবনে অনুমতি ছাড়া প্রবেশের অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি ভদ্রসহ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর করেছে দিল্লি পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) সকালে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।
এর আগে, নির্বাচন কমিশনের দফতরের দিকে মিছিল করেন কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী 'ইন্ডিয়া' জোটের নেতারা। ভোটার তালিকা সংশোধন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন তারা। পরে দীর্ঘ অবস্থান কর্মসূচি থেকে রাহুল-প্রিয়াঙ্কাসহ কয়েকজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। দুই ঘণ্টা পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
এখন আন্দোলন আরও জোরদারের ঘোষণা দিয়েছে বিরোধীরা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠক এবং রাষ্ট্রপতি ভবনের দিকে মিছিলের পরিকল্পনাও রয়েছে।
অন্যদিকে বিজেপির অভিযোগ, রাহুল গান্ধি সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছেন।
এর আগে, মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে আকাশবাণী ভবনের সামনের চত্বর থেকে রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি ভদ্রকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তারা ছাড়াও এ সময় ‘ইন্ডিয়া’ জোটের শীর্ষস্থানীয় বহু সাংসদ ও নেতাকর্মীকে পুলিশ আটক করে বাসে তুলে নিয়ে যায়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.