আজ
|| || ||
বিমান বাহিনী প্রধানের সাথে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) এর সৌজন্য সাক্ষাৎ
প্রকাশের তারিখঃ ৭ অক্টোবর, ২০২৬
অদ্য ০৭ অক্টোবর ২০২৬ (বুধবার), ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির, বিপিএম, বিমান বাহিনী সদর দপ্তরে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে, তাঁরা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশের পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও পেশাদারিত্বের সম্পর্কের বহিঃপ্রকাশ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.