আজ
|| || ||
এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ
প্রকাশের তারিখঃ ৬ অক্টোবর, ২০২৬
এলপিজির দাম সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, কোথাও জ্বালানি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। খুচরা বাজারে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে নজরদারি বৃদ্ধি ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সব জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে। সেপ্টেম্বর মাসে ৯৮৪টি অভিযান করেছে ভোক্তা অধিদপ্তর। আশা করি, এলপিজি সংকট কমে যাবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, রেল যোগাযোগকে গুরুত্ব দিচ্ছে সরকার। এডিবির অর্থায়নে ৩০টি লোকোমোটিভ কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে রাষ্ট্র ও জনগণের কথা ভেবেই। কোনো কোনো সিদ্ধান্ত কোনো ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠীর বিরুদ্ধে সেটি যেতেও পারে। সরকার ফাইনালি সিদ্ধান্ত নিতে গেলে সব স্টেকহোল্ডারদের আলোচনার মাধ্যমে আশ্বস্ত করেই নেবে। জনগণের কথা চিন্তা করে সরকারকে যেকোনো সিদ্ধান্ত নিতে চাইবে।
ভিজিএফ কার্ডের আওতা সম্প্রসারণ হচ্ছে এবং ২০ কেজি করে চাল দেওয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, দরিদ্র এবং ভালনারেবল মানুষের জীবনযাপন কঠিন হয়ে যাচ্ছে। তাদের কিছুটা হলেও ভালো রাখার জন্য কার্ডের আওতা সম্প্রসারণ ও সহায়তার পরিমাণ বাড়ানো হচ্ছে।
ডা. জাহেদ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা খুবই দুঃখজনক। প্রাথমিকভাবে ছাত্রদল থেকে তাদের বহিষ্কার করা হয়েছে, এর বাইরে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে।
তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে সরকার খুবই আগ্রহী। এখন অর্থায়ন বাংলাদেশ, চীন না অন্য কোন দেশের হবে সেটি ভিন্ন আলোচনা।
ব্যাটারিচালিত অটোরিকশার কিছু সুবিধা আছে জানিয়ে তিনি আরও বলেন, এটি একবারে নিয়ন্ত্রণহীনভাবেও চলতে পারে না। সরকার নীতিমালা করছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.