আজ
|| || ||
সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের
প্রকাশের তারিখঃ ৫ অক্টোবর, ২০২৬
গ্রেপ্তার চার নেতার নিঃশর্ত মুক্তি এবং ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা।
সোমবার (৫ অক্টোবর) সকালে এই বিক্ষোভ শুরু হয়। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে দৈনিক বাংলা মোড়ে পৌঁছান এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সরকারকে উদ্দেশ্য করে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন।
সমাবেশে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি এস এম আবুবকর সিদ্দিক বলেন, ‘আমরা দেশ পরিচালনার ক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করতে চাই, অসহযোগিতা করতে চাই না। কিন্তু আমাদের যে চারজন নেতাকে বিনা দোষে শাস্তি দেওয়া হয়েছে, আগামী তিন কার্যদিবস অর্থাৎ ৪৮ ঘণ্টার মধ্যে যদি তাদের নিঃশর্ত মুক্তি দেওয়া না হয় এবং অন্যায়ভাবে রিকশা উচ্ছেদ অভিযান বন্ধ করা না হয়, তাহলে আমরা আগামীতে আরও কঠোর থেকে কঠোরতর আন্দোলন ঘোষণা করব।’
তিনি আরও বলেন, ‘বাকি যে দাবিদাওয়াগুলো আছে, সরকার সেগুলো বিবেচনা করে আমাদের নিয়ে বসবে। তবে ৪৮ ঘণ্টার মধ্যে এই চার নেতাকে মুক্তি না দিলে আমরা যে কর্মসূচি ঘোষণা করব, তা ঠেকানোর ক্ষমতা বাংলাদেশের কারও আছে বলে আমার মনে হয় না।’
বিক্ষোভে অংশ নেওয়া রিকশাচালক আসলাম মিয়া বলেন, ‘দেশে গ্যাস নাই, তেল নাই, পানি নাই—সবই কি অটোতে খেয়েছে? তেল-গ্যাস-কারেন্ট কই গেছে? হাসিনার সময় তো এরকম হয় নাই। পানি, গ্যাস, কারেন্ট সব ছিল। জিনিসের দামও কম ছিল। আর এখন সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে।’
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে সবুজবাগ থানা পুলিশ ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের চার নেতাকে আটক করে। গ্রেপ্তাররা হলেন—সবুজবাগ থানা কমিটির সভাপতি আকবর, তার ছেলে ইয়াসিন, সেন্টু এবং রহিম মহাজন। মূলত এই গ্রেপ্তারের প্রতিবাদেই মঙ্গলবারের এই বিক্ষোভ ও আল্টিমেটাম কর্মসূচি পালন করেন শ্রমিকরা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.