আজ
|| || ||
শ্রীপুরে বিরোধপূর্ণ জমির ঘরে আগুন, কলেজছাত্রের মৃত্যু
প্রকাশের তারিখঃ ৫ অক্টোবর, ২০২৬
শ্রীপুর প্রতিনিধি-
গাজীপুরের শ্রীপুরে বিরোধপূর্ণ জমিতে থাকা জরাজীর্ণ টিনের ঘরে আগুন লেগে দেলোয়ার হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) রাতে রাজাবাড়ী ইউনিয়নের সাটিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, ওই ঘরে হুরমত আলী নামে এক ব্যক্তি বসবাস করতেন। শনিবার বিকেলে তিনি ঘরে তালা দিয়ে বাইরে যান। সন্ধ্যার পর স্থানীয়রা ঘরটির ভেতর আগুন দেখতে পেয়ে তালা ভেঙে দেলোয়ারকে উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহতের বাবা বুধু মিয়া জানান, দেলোয়ার এ বছর এসএসসি পাস করেন এবং চাকরির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগ করছিলেন। তিনি কেন ওই ঘরে গিয়েছিলেন, তা পরিবারের জানা নেই।
শ্রীপুর থানার ওসি শাহীনুর আলম বলেন, মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। আগুনের সূত্রপাত ও দেলোয়ারের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.