আজ
|| || ||
নোয়াখালীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৩ অক্টোবর, ২০২৬
অদ্য সকাল ১১:৩০ ঘটিকায় জেলা পুলিশ, নোয়াখালীর আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নোয়াখালী জেলা ও উপজেলার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জনাব এন এম নাসিরুদ্দিন, পুলিশ সুপার, নোয়াখালী মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পূজামণ্ডপের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা, সার্বিক ব্যবস্থাপনা এবং পারস্পরিক সহযোগিতা বিষয়ে আলোচনা করা হয়। এ সময় পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন ও সার্বক্ষণিক সচল রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি সতর্কতা, সমন্বয় ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাটি সঞ্চালনা করেন জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নোয়াখালী।
সভায় উপস্থিত ছিলেন জনাব আহমেদ পেয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), নোয়াখালী। জনাব মোঃ সালাউদ্দিন ভূঁইয়া, উপ-পরিচালক, এনএসআই, নোয়াখালী। জনাব মোঃ ফুজায়েল কবির সরকার, স্কোয়াড কমান্ডার, এসআরবি-১১। জনাব মোঃ তরিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, নোয়াখালী। জনাব মোঃ দেলোয়ার হোসেন, ডিজিএফআই, নোয়াখালী। জনাব মোঃ শামসুল আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নোয়াখালী এবং জনাব বাবু কামাখ্যা চন্দ্র দাস, কেন্দ্রীয় সহ-সভাপতি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, নোয়াখালী।
এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ডিআইও-১, নোয়াখালী জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ এবং জেলা ও উপজেলা পর্যায়ের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টসহ পূজা সংশ্লিষ্ট নেতা ও সদস্যবৃন্দ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.