জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপির ভাই সানজিদ হাসনাত গ্রেফতার
প্রকাশের তারিখঃ ৩ অক্টোবর, ২০২৬
নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে ০৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দে সোনারগাঁও থানাধীন মোগরাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার একটি টিম।
অভিযানকালে মোগরাপাড়া এলাকার রেইন ফরেস্ট ইকো রিসোর্টে অবস্থানরত সানজিদ হাসনাত (৪৪), পিতা— আবুল হাসনাত, উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি কায়সার হাসনাত আবদুল্লাহর ছোট ভাইকে আজ বিকাল ৪:০০ ঘটিকায় গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সানজিদ হাসনাতকে সোনারগাঁও থানার সন্ত্রাস বিরোধী আইনের রুজুকৃত মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com