আজ
|| || ||
সাতক্ষীরা কাঁচা-পাকা মাল ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
প্রকাশের তারিখঃ ৩ অক্টোবর, ২০২৬
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের নব-নির্বাচিত কমিটির-এ ২০২৬ এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ রওশন আলীর সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি ও সাতক্ষীরা জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রি-বার্ষিক নির্বাচনের নির্বাচন কমিশনার সাংবাদিক রুহুল কুদ্দুস ও সাতক্ষীরা মুদি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মুকুল প্রমূখ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুলতানপুর বড়বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আ স ম আব্দুর রব, মিহির সাহা, কদমতলা বাজার বণিক সমিতির সভাপতি মোঃ আইয়ুব আলী, সুলতানপুর মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ অলিউর রহমান প্রমুখ।
সাতক্ষীরার কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ রওশন আলী, সহ সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক রজব আলী খাঁ, সহ-সাধারণ সম্পাদক মোঃ কবিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মোঃ নুরুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবু সাঈদ, ক্রীড়া সম্পাদক মোঃ আনারুল ইসলাম, কার্যকরী সদস্য মোঃ রায়হান গাজী, মোঃ শহিদুল ইসলাম ও মোঃ খাইরুল ইসলাম প্রমূখ।
সভায় বক্তারা ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও সমিতির কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোঃ ফজলুর রহমান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.