রাষ্ট্রের দায়িত্ব পালনে আলেম-ওলামাদের কাজ করার আহ্বান বিরোধী দলীয় নেতার
প্রকাশের তারিখঃ ৩ অক্টোবর, ২০২৬
শুধু বয়ান করা নয়, রাষ্ট্রের দায়িত্ব পালনে আলেম-ওলামাদের কাজ করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলে জাতীয় মুফাসসির সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
জামায়াত আমির বলেন, যুগে যুগে পথহারা জাতিদের পথ দেখিয়েছেন আলেম-ওলামারা। তাদের বক্তব্যে কাউকে যেন খোঁচা দেওয়া না হয়। এছাড়া সংসদে কোরআন ও সুন্নাহর সুষ্পষ্ট লংঘন করে যে সব আইন পাশ করা হয়েছে, তার গঠনমূলক সমালোচনার কথাও বলেন তিনি।
সমাজের অসঙ্গতি দেখলে তার বিরুদ্ধে আলেমদের ইতিবাচক কথা বলতে হবে বলে জানান ডা. শফিকুর রহমান। দুই একজনের আচরণ যেন পুরো আলেম সমাজের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত না করে, সেদিকেও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com