আজ
|| || ||
২০ ইউনিট বিদ্যুৎ বিল ২৯ হাজার টাকা
প্রকাশের তারিখঃ ১ অক্টোবর, ২০২৬
মাগুরায় এবার ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের বিল এসেছে প্রায় ৩০ হাজার টাকা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে বিস্ময় তৈরি হয়েছে।
মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের বাসিন্দা বাবু মোল্যা (৫৫) নামের ওই গ্রাহকের চলতি মাসের বিদ্যুৎ বিলের কাগজে মোট ২৯ হাজার ১৩৮ টাকা পরিশোধের কথা উল্লেখ করা হয়েছে। তবে একই বিলে তার বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ দেখানো হয়েছে মাত্র ২০ ইউনিট।
ভুক্তভোগী বাবু মোল্যা জানান, দীর্ঘদিন ধরে তার বাড়িতে মাসিক বিদ্যুৎ বিল সাধারণত ২০০ থেকে ২৫০ টাকার মধ্যেই আসে। সে অনুযায়ী তিনি নিয়মিত বিল পরিশোধ করে আসছেন। কিন্তু এবার হাতে পাওয়া বিলে ২০ ইউনিট ব্যবহারের বিপরীতে প্রায় ৩০ হাজার টাকা উল্লেখ থাকায় তিনি হতবাক হয়ে পড়েছেন।
বাবু মোল্যা বলেন, এতদিন স্বাভাবিকভাবেই বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছিলেন। হঠাৎ করে মাত্র ২০ ইউনিটের বিপরীতে এত বড় অঙ্কের বিল আসায় তিনি দুশ্চিন্তায় পড়েছেন। বিষয়টিকে তিনি গ্রাহকের জন্য এক ধরনের ভোগান্তি বলেও উল্লেখ করেন।
এ বিষয়ে মাগুরা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ফজলুল আনোয়ার বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে মাগুরায় আরও বড় অঙ্কের অস্বাভাবিক বিদ্যুৎ বিলের ঘটনা আলোচনায় আসে। আলেয়া নামে এক নারী গ্রাহকের ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ টাকারও বেশি বিল আসার ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল।
একই জেলায় পরপর এমন অস্বাভাবিক বিদ্যুৎ বিলের ঘটনায় গ্রাহকদের মধ্যে বিল প্রস্তুত ও বিতরণ ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.