আজ
|| || ||
বাংলাদেশ বিমান বাহিনীর সাইবার নিরাপত্তা সচেতনতা মাস-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১ অক্টোবর, ২০২৬
ঢাকা,০১অক্টোবর ২০২৬: বিশ্বস্ত ডিভাইস, অনুমোদিত সফটওয়্যার, সুরক্ষিত মিশন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ বিমান বাহিনীর সাইবার নিরাপত্তা সচেতনতা মাস ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (০১-১০-২০২৬ ) ঢাকা সেনানিবাসে অবস্থিত বিমান বাহিনী সদর দপ্তরের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, বিবিপি, ওএসপি, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সাইবার নিরাপত্তাকে বিমান বাহিনীর অপারেশনাল প্রয়োজন হিসেবে উল্লেখ করেন এবং অপারেশনাল কার্যকারিতা নিশ্চিত করতে নিরাপদ ও সাইবার হুমকি মোকাবিলায় সক্ষম ডিজিটাল ব্যবস্থার গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিমান বাহিনীর আধুনিকায়নের সঙ্গে সামঞ্জস্য রেখে সাইবার সুরক্ষা, ব্যবস্থাপনা, জনবল ও দক্ষতার উন্নয়ন অব্যাহত রাখতে হবে। এছাড়াও, তিনি বিমান বাহিনীর সব সদস্যকে সাইবার নিরাপত্তাকে কমান্ড পর্যায়ের দায়িত্ব হিসেবে গ্রহণ এবং সংশ্লিষ্ট নীতিমালা ও অনুমোদিত নির্দেশনা অনুসরণের আহ্বান জানান।
উল্লেখ্য যে, অনুষ্ঠানের শুরুতে সাইবার ওয়ারফেয়ার ও ইনফরমেশন টেকনোলজি (সিডব্লিউঅ্যান্ডআইটি) পরিদপ্তর-এর পরিচালক উপস্থিত সবাইকে স্বাগত জানান। স্বাগত বক্তব্যে তিনি বিমান বাহিনীর কার্যক্রম ও তথ্যের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতা এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে শৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।
মাসব্যাপী সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটিতে সচেতনতামূলক উপস্থাপনা, মতবিনিময় সভা ও সচেতনতা যাচাইমূলক কুইজ আয়োজন করা হবে। পাশাপাশি বিমান বাহিনীর পরিবারের সদস্যগণ এবং বিএএফ শাহীন স্কুল ও কলেজসমূহের শিক্ষার্থীদের জন্যও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।
উক্ত অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, ঢাকা এরিয়ার এয়ার অধিনায়কগণ, বিমান সদরের পরিচালকগণ এবং বিভিন্ন ঘাঁটির নির্বাচিত কর্মকর্তা, বিমানসেনা, এমওডিসি (এয়ার) সদস্য ও বেসামরিক সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.