স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোনো কলঙ্কের দায় নিবে না: মীর শাহে আলম
প্রকাশের তারিখঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুড়িগ্রামে সফর কালে আজ বুধবার দুপুরে কুড়িগ্ৰাম সার্কিট হাউজে সাংবাদিকের সাথে মতবিনিময় কালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন আগামী ২৭ সালের জানুয়ারি মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে এবং আগামী ৬ই জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে।
এ সময় তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোন কলঙ্কের দায় নিবে না। যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা মানসিক ভাবে প্রস্তুতি গ্ৰহন করতে পারেন এবং জনগণের ভোটে নির্বাচিত বিএনপি জনগণের সরকার।
‘আগামী স্থানীয় সরকার নির্বাচন গুলি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করবার জন্য আমি আজকেও আইনশৃঙ্খলা মিটিংয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবো। আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে নির্বাচন নিয়ে কোন কলঙ্ক বিএনপি নিবে না। মন্ত্রণালয়ের পক্ষ থেকেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যা যা করার প্রয়োজন আমরা করব এবং নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা করব।’
এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহামুদল হক চৌধুরী ডন, লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক মমিনুল, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব,ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডাক্তার ইউনুস আলী, সাবেক পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, যুবদল নেতা নাসিম পারভেজ তারা, নাদিম আহমেদ, এটিএম নজিবর রহমান লেলিন, মাসুদ রানা বাবু, হাসান যুবায়ের হিমেল, আমিমুল এহসান, ছাত্রদল সভাপতি আশরাফুল হক বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসলেমা খাতুন মিলিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com