আজ
|| || ||
দুর্গাপূজায় ৫ দিনের ছুটির সিদ্ধান্ত
প্রকাশের তারিখঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৬
শারদীয় দুর্গাপূজায় ছুটি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ড. সালেহ শিবলী গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। আগামী মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা হবে। বৈঠকে এটি অনুমোদিত হলে একদিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হবে।
২২ অক্টোবরের ছুটির প্রজ্ঞাপন হলে আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে দুর্গাপূজায়।
সরকারি ছুটির হিসাবে, দুর্গাপূজার ছুটি শুরু হবে ২০ অক্টোবর থেকে। মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি।
নতুন করে ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। মূল সরকারি ছুটির বাইরে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুই দিনের ঐচ্ছিক ছুটির সুযোগ রাখা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.