সোনারগাঁয়ে ৭৮ বছর বয়সী বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’দাবি তুলে,সংবাদ সম্মেলন
প্রকাশের তারিখঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সোনারগাঁ(প্রতিনিধি): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে প্রচারিত অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তাঁর ছেলে রুহুল আমিন সুমন।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উদ্ভবগঞ্জ এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অভিযুক্ত বৃদ্ধের নাম ওবায়দুল হক। তিনি উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর এলাকার বাসিন্দা। সংবাদ সম্মেলনে রুহুল আমিন সুমন দাবি করেন,গত বুধবার তাঁর বাবার বিরুদ্ধে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ তোলা হয়। পরে উপজেলা বিএনপির নেতা মজিবুর রহমান,তাঁর ভাগিনা সার্ভেয়ার সোলায়মান, সোহেল,জুয়েল,রনি,শরিফসহ ১০-১২ জন তাঁর বাবার কাছ থেকে জোরপূর্বক স্ট্যাম্পের মাধ্যমে তিন শতাংশ জমি লিখে নেন। পাশাপাশি ৫ লাখ টাকা দাবি করেন। এ টাকা ৫ দিনের মধ্যে পরিশোধ না করলে ওই জমি দখলে নেবেন মুজিবুর রহমান। তিনি বলেন,তাঁর বাবা স্থানীয় একটি মুদি দোকান পরিচালনা করেন। শারীরিকভাবে অসুস্থ ও অক্ষম হওয়ায় তাঁকে নিয়মিত চিকিৎসা করাতে হয়। তাঁর দাবি, শিশুটিকে ধর্ষণের ঘটনায় তাঁর বাবা জড়িত নন। রুহুল আমিন সুমন বলেন,আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার বাবা যদি ঘটনায় জড়িত থাকেন, তাহলে তদন্ত করে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আর তিনি জড়িত না থাকলে মিথ্যা অপবাদ থেকে মুক্তির দাবি জানান। এছাড়াও অপ প্রচারে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে শিশুটিকে ধর্ষণের অভিযোগ এবং জোর করে জমি লিখে নেওয়ার বিষয়ে বক্তব্য জানতে উপজেলা বিএনপির নেতা মজিবুর রহমানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরে খুদে বার্তা পাঠিয়েও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com