রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে পুনরায় কার্যক্রম পরিচালনার জন্য ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে দেশের মানুষের উদ্বিগ্নের কথা জানিয়ে জামায়াত আমির অভিযোগ করেন, সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়ে দেশজুড়ে মব-সন্ত্রাস চলছে। রাড্ডার ধ্বংসযজ্ঞের পেছনে সরকারের গডফাদার জড়িত। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা উচিত।
আর কোনো দুর্বৃত্ত যেন দেশের কোথাও কোনো অসামাজিক অপকর্ম করতে না পারে, সে ব্যাপারে সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে৷
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com