আজ
|| || ||
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশ হাজী কামাল উদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিল
প্রকাশের তারিখঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৬
নারায়ণগঞ্জ প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে বিশাল মিছিল নিয়ে অংশ নিয়েছেন বিএনপি নেতা হাজী কামাল উদ্দিন। তার নেতৃত্বে আয়োজিত মিছিলটি রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে যোগ দেয়।
রবিবার বিকেল ৪টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশকে ঘিরে হাজী কামাল উদ্দিনের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে হাজী কামাল উদ্দিন বলেন, “দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার মাধ্যমে কোনোভাবেই মানুষের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হতে দেওয়া যাবে না। জনগণের জানমাল রক্ষা এবং গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে।”
তিনি আরও বলেন, দলের নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু-এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২২ আসনের সংসদ সদস্য ও ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
সমাবেশে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.