আজ
|| || ||
‘ভারসাম্যহীন বক্তব্যের জবাব দিতে চাই না’ নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশের তারিখঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দাবি মেনে নিলে রাজধানীতে ককটেল বিস্ফোরণ বন্ধ হবে—নাসীরুদ্দীন পাটওয়ারীর এমন বক্তব্য ককটেল হামলার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার স্বীকারোক্তি কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস। এ বিষয়ে আমার পর্যায় থেকে কোনো মন্তব্য করা সমীচীন মনে করছি না। আপনারা বিষয়টি বিশ্লেষণ করুন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, যারা বলছেন ৯ দলের ৯ দফা মেনে নিলে ককটেল বিস্ফোরণ হবে না, তাতে কী বোঝা যায়? দাবি মানার জন্যই ককটেল মারা হচ্ছে। আগে বোধ হয় ১১ দল ছিল, চরমোনাই পীরের দল ও খেলাফত মজলিস বেরিয়ে যাওয়ায় সংখ্যা এখন ৯-এ দাঁড়িয়েছে এবং দফাও ৯টা।
স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, এখন ওই ৯ দফা মেনে নিলে আর কোনো ‘ঠুস-ঠাস’ হবে না—এটাই তো তাদের বক্তব্য। এসব বক্তব্যের মধ্য দিয়েই তারা নিজেরা প্রমাণ করছেন কারা এসব ঘটনার সঙ্গে জড়িত। তবে আমি ওই পর্যায়ের লোকের ভারসাম্যহীন ও অসংলগ্ন কথাবার্তার জবাব দিতে চাই না।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.