“পিপিএম-সেবা” পদকে ভূষিত হলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়
প্রকাশের তারিখঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৬
পেশাদারিত্ব, কর্মদক্ষতা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন এবং জননিরাপত্তা ও জনসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) পদকে ভূষিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজারবাগ অডিটরিয়ামে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে জনাব সালাহউদ্দিন আহমদ, মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহোদয় নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান'কে সম্মানজনক পিপিএম-সেবা পদক পরিয়ে দেন।
এই মর্যাদাপূর্ণ অর্জন তাঁর দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, দক্ষ নের্তৃত্ব, সততা, সাহসিকতা ও দায়িত্বশীলতার এক অনন্য স্বীকৃতি।
পুলিশ সুপার মহোদয়ের এই গৌরবময় অর্জন নারায়ণগঞ্জ জেলা পুলিশের জন্য অত্যন্ত আনন্দ, গর্ব ও সম্মানের বিষয়। তাঁর এই সাফল্য জেলা পুলিশের প্রতিটি সদস্যকে পেশাগত দায়িত্ব পালনে আরো নিষ্ঠাবান, দক্ষ, সাহসী ও জনসেবায় নিবেদিত হতে অনুপ্রাণিত করবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com