জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন বিভাগ ও অনুষদে ৩৯টি পদে ১০৮ জনকে নিয়োগ দেওয়া হবে।
আবেদন শুরু হবে ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টায়, চলবে ১৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। অনলাইন ব্যতীত আবেদন গ্রহণযোগ্য হবে না। অষ্টম শ্রেণি ও এসএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
এক নজরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু : ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা
আবেদনের শেষ তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত
আবেদন পদ্ধতি : অনলাইনে
চাকরির ধরন : স্থায়ী
প্রার্থীর ধরন : নারী – পুরুষ।
তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।
কর্মস্থল : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদনকৃত ফরম প্রিন্ট করে এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ ১-১০ নং পদের জন্য ১০ সেট এবং ১১-৩৯ নং পদের জন্য ৭ সেট আবেদনপত্র রেজিস্ট্রার অফিসে পৌঁছাতে হবে।
আবেদন ফি : অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-১০ নং পদের জন্য ৬০০ টাকা, ১১-১৭ নং পদের জন্য ৩০০ টাকা, ১৮-৩৯ নং পদের জন্য ২০০ টাকা অফেরতযোগ্য হিসেবে পাঠাতে হবে।



