অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), চট্টগ্রাম রেঞ্জ মহোদয়ের নোয়াখালী জেলায় আগমন
প্রকাশের তারিখঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৬
অদ্য ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার সকাল ১১:০০ ঘটিকায় জনাব মোঃ নাজিমুল হক, অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম মহোদয় নোয়াখালী জেলায় আগমন করেন।
নোয়াখালী জেলায় আগমন উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান জনাব এন এম নাসিরুদ্দিন, পুলিশ সুপার, নোয়াখালী। এ সময় নোয়াখালী জেলা পুলিশের একটি চৌকস দল সম্মানিত অ্যাডিশনাল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় নোয়াখালী জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com