আজ
|| || ||
নারায়ণগঞ্জে পরিকল্পিত সন্ত্রাস-নাশকতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
প্রকাশের তারিখঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৬
পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর খানপুর হাসপাতাল রোড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা পরিকল্পিত সন্ত্রাস, নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সদর থানা ছাত্রদল নেতা মোয়াজ্জেম হোসেন সাগর। এ সময় উপস্থিত ছিলেন সদর থানা ছাত্রদল নেতা ফারদিন ইসলাম পলক, নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক ওয়াসিফ রহমান, ১৪ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা ওয়াজিদ হাসান তোহা, নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সহ-সভাপতি জুনায়েদ, সদর থানা ছাত্রদল নেতা মুস্তাকিম বিল্লাহ, ছাত্রদল নেতা হাসিবুল হাসান তন্ময়, তানভীর ও শ্রাবণসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। তারা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.