সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরায় জেলা জাসাসের প্রতিবাদ মিছিল
প্রকাশের তারিখঃ ২২ সেপ্টেম্বর, ২০২৬
সাতক্ষীরা প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে একটি বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমান ও সদস্য সচিব মো. ফারুক হোসেন-এর নেতৃত্ব মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় নিউ মার্কেট সংলগ্ন জেলা জাসাসের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।এসময় মিছিল উপস্থিত ছিলেন জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম, সদর উপজেলার আহ্বায়ক আব্দুল কাদের, সদস্য সচিব শাহাদাত হোসেন, পৌর শাখার আহ্বায়ক সিরাজ আনোয়ার রাজ সদস্য সচিব রাজু আহমেদ, কালিগঞ্জ উপজেলার আহ্বায়ক মোর্শেদ আলী ও সদস্য সচিব মুস্তাফিজ, আশাশুনি উপজেলার যুগ্ম আহ্বায়ক মুকুল হোসেন জাম্বু, মইনুদ্দিন মন্টু ও কামিম হোসেন, দেবহাটা উপজেলার আহ্বায়ক মো. মনিরুজ্জামান, পৌর ওলামা দলের সদস্য সচিব মিলন হোসেন এবং আহছানিয়া মিশন মাদ্রাসা ছাত্রদলের আহ্বায়ক মো. আমিনুর রহমানসহ জেলা ও উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। প্রতিবাদ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জাসাসের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com