আজ
|| || ||
সোনারগাঁয়ে ডাকাতি মামলায় কৃষকদল নেতা গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ২১ সেপ্টেম্বর, ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ও কৃষকদল নেতা নুর মোহাম্মদ ওরফে নুরা পাগলাকে গ্রেপ্তার করছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার(২০সেপ্টেম্বর) রাতে উপজেলার বারদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারকৃত নুর মোহাম্মদ উপজেলার বারদী ইউনিয়ন কৃষকদলের সহ সভাপতি পদে দায়িত্বপালন করেছেন।
জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের মান্দারপাড়া এলাকার মৃত অদুদ ব্যাপারীর ছেলে নুর মোহাম্মদ ওরফে নুরা পাগলা। তার বিরুদ্ধে সোনারগাঁ থানাসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, হত্যাসহ ১২টি মামলা রয়েছে।
স্থানীয়রা জানান, নুর মোহাম্মদ এলাকায় চুরি, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করতেন। মানুষের ওপর অত্যাচার-জুলুম করতেন। ৫ আগস্টের আগে জাতীয় পার্টির সাথে যুক্ত থাকলেও তারপর স্থানীয় কৃষকদল নেতার ছত্রছায়ায় বারদী ইউনিয়ন কৃষকদলেরসহ সভাপতির পদ বাগিয়ে নেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন দিপু বলেন, আগের একটি ডাকাতি মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অন্য কোনো মামলার বিষয়ে তার জানা নেই বলে দাবি করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ডাকাতির প্রস্তুতি মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকায় নুর মোহাম্মদ নামে একজনকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.