সোমবার (২১ সেপ্টেম্বর) এসআরবি-২ ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।
ব্রিফিংয়ে জানানো হয়, কেরাণীগঞ্জ থেকে ফারুক ওরফে কাইল্ল্যা ফারুককে একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়েছে। তিনি সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে সোমবার বিকেল ৪টায় এসআরবি-২ ব্যাটালিয়ন সদর, বসিলা, মোহাম্মদপুরে মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হবে।
ব্রিফিং করবেন এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। ব্রিফিংয়ে গ্রেপ্তার ও উদ্ধার করা অস্ত্রসহ সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।


