নাটোর পুলিশ সুপার কর্তৃক নলডাঙ্গা থানার ওসি মনোয়ার জাহানকে পুরস্কৃত
প্রকাশের তারিখঃ ২১ সেপ্টেম্বর, ২০২৬
নাটোরের নলডাঙ্গায় দুর্ঘটনা কবলিত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিকশা থেকে ৩৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার এবং চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
২১ সেপ্টেম্বর এই সাফল্যজনক অভিযানের স্বীকৃতিস্বরূপ নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহানকে আর্থিক পুরস্কার প্রদান করেছেন নাটোরের মাননীয় পুলিশ সুপার।
থানা সূত্রে জানাজায়, গত সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নলডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বুড়িরভাগ গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় নলডাঙ্গা থানা পুলিশের একটি টিম। অভিযানে দুর্ঘটনাকবলিত অটোরিকশা থেকে ফেলে রাখা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান তাঁর প্রতিক্রিয়ায় জানান, "সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ পাকের নিকট। আমার নেতৃত্বে নলডাঙ্গা থানা পুলিশ ৩৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই কৃতিত্বের জন্য মাননীয় পুলিশ সুপার স্যার আমাকে আর্থিকভাবে পুরস্কৃত করেছেন।"
তিনি আরও বলেন, আমার নলডাঙ্গা থানা পুলিশের পুরো টিমকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, যাদের সার্বিক সহযোগিতা ও আপ্রাণ চেষ্টায় এই মাদক উদ্ধার ও আসামি গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com