আজ
|| || ||
সাতক্ষীরায় জেলা যুবদলের নতুন কমিটি, আনন্দ মিছিল
প্রকাশের তারিখঃ ২০ সেপ্টেম্বর, ২০২৬
সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতক্ষীরা জেলা শাখার পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় আনন্দ মিছিল করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে শহরের মাওয়া চায়নিজ রেস্টুরেন্টের সামনে সংক্ষিপ্ত সমাবেশের পর এ মিছিল বের করা হয়। জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চায়না-বাংলা শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।
এর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তাজরিন আহমেদ চিশতী এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন।
নবগঠিত জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল, সহসভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন ও সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজও সমাবেশে বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা বলেন, কোনো এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগ বা যুবলীগের মিছিল হলে ওই এলাকার জাতীয়তাবাদী দলের কমিটি বাতিল করা হবে।
এর আগে হাফিজুর রহমান মুকুলকে সভাপতি, শেখ মনিরুজ্জামান প্রিন্সকে সহসভাপতি, মো. শফিকুল আলম বাবুকে সাধারণ সম্পাদক, মমতাজুল ইসলাম চন্দনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাসুম রানা সবুজকে সাংগঠনিক সম্পাদক করে সাতক্ষীরা জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.