আজ
|| || ||
সিদ্ধিরগঞ্জে অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু
প্রকাশের তারিখঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৬
নারায়ণগঞ্জ প্রতিনিধি:"দায় নয়, দায়িত্ব এ এক নিষিদ্ধ নেশা! চিৎকার নয়, তোষামোদ নয়, সাহসী প্রশ্ন"— এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক যাত্রা শুরু করেছে অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ আছর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ওয়াজ উদ্দিন সুপার মার্কেটের ৩য় তলায় মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে পোর্টালটির কার্যালয় উদ্বোধন ও আনুষ্ঠানিক সূচনা করা হয়।
নিউজ পোর্টালটির সম্পাদক সাদেকুর রহমান, নির্বাহী সম্পাদক আল আমীন এবং ব্যবস্থাপনা সম্পাদক আকাশের অক্লান্ত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হলো।
উদ্বোধনী মিলাদ ও দোয়া মাহফিলে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন:
মোস্তাক আহমেদ শাওন সম্পাদক, পজিটিভ নারায়ণগঞ্জ
এডভোকেট মনির হোসেন নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, দ্য নিউ নেশন শাহাদাত হোসেন স্বপন নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আর টিভি,রাশেদুল ইসলাম রাজু জেলা প্রতিনিধি, কালের কণ্ঠ,এম এ শাহীন সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি বাংলাদেশ প্রতিদিন,দৈনিক বর্তমান কথা নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ সোহেলরানা,জাকির হোসেন নারায়ণগঞ্জ প্রতিনিধি, দৈনিক এ দিন, শাহাদাত সম্পাদক, আলোকিত কাগজ তারা মিয়া প্রকাশক, আলোকিত কাগজ মোঃ সোহেল রহমান দেশ রূপান্তর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি,মোঃসাদ্দাম হোসেন মুন্না সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি চ্যানেল এস,
মোঃ লিটন চৌধুরী সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি রূপালী বাংলাদেশ,মোঃ রাসেল আহমেদ দৈনিক কালের কন্ঠ রুপগঞ্জ প্রতিনিধি,মোহাম্মদ নাদিম মাহমুদ দৈনিক জনবানী,
পরিচালক ওয়াজ উদ্দিন সুপার মার্কেট
শিপন আহমেদ সহ
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা 'নারায়ণগঞ্জ ওয়াচ ডগ'এর বস্তুনিষ্ঠ, সাহসী ও অনুসন্ধানমূলক সাংবাদিকতার সাফল্য কামনা করেন এবং সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.