আজ বৃহস্পতিবার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নোয়াখালীতে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ০২ দিন মেয়াদি প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচের প্রশিক্ষণ মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয়। এসময় তিনি প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হন।
পুলিশ সুপার মহোদয় নির্বাচনী দায়িত্ব পালনে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা, নিরপেক্ষতা ও আইনানুগ আচরণের গুরুত্ব তুলে ধরে প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে নির্বাচনী দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি ঘোষণা করেন। এসময় প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।