আজ
|| || ||
সোনারগাঁয়ে গ্রাম আদালত সেবা বিষয়ক জনসচেতনতা মূলক অবহিতকরণ র্যালি অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সোনারগাঁ(প্রতিনিধি): গ্রাম আদালত সেবা নিশ্চিত করতে জনসচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সনমান্দী ইউনিয়নের সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে গ্রাম আদালত সেবা নিশ্চিত করতে জনসচেতনতা মুলক বাড়াতে স্কুল ক্যাম্পেইন র্যালি অনুষ্ঠিত হয়। সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্তাপনা কমিটির সভাপতি মো.ছাফির উদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক টিক্কা। উক্ত ক্যাম্পেইনে স্বাগত বক্তব্য রাখেন সোনার বাংলা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো.আবদুল গাফফার,গ্রাম আদালত বিষয়ক আলোচনা উপস্থাপন করেন উপজেলা সমন্বয়কারী গ্রাম আদালত প্রকল্প মুনিরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা,মো.হাবিবুর রহমান,বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা। গ্রাম আদালত আইন ২০০৬ ও সংশোধিত আইন ২০২৪ নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন গ্রাম আদালত হলো এমন একটি আদালত যা ছোট খাটো বিবাদ মিমাংসা করে পারস্পরিক সম্পর্ক বজায় রেখে গ্রাম তথা মহল্লা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অবদান রাখছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.