আজ
|| || ||
তাপমাত্রা ৩৭ ডিগ্রিতে উঠতে পারে
প্রকাশের তারিখঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বেশকিছু দিন ধরেই তাপমাত্রার পারদ ওঠানামা করছে। ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন।
কখনো কখনো বৃষ্টি ঝরলেও কমছে না ভোগান্তি। খুব শিগগির পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই। বরং দু-এক দিনের মধ্যে গরম আরো বাড়তে পারে। বুধবার (১৬ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তর এমন পূর্বাভাস দিয়েছে।
ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
অধিদপ্তর বলছে, আগামী ৫ দিন কম হবে বৃষ্টি। হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন স্থানে। এ সময়কালে বাড়তে পারে গরমের তীব্রতা।
সব্বোর্চ্চ তাপমাত্রা উঠতে পারে ৩৭ ডিগ্রি পর্যন্ত।
আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, আগামী ২০ তারিখে সাগরে লঘুচাপ তৈরি হতে পারে। তার আগে বৃষ্টি কম হবে। তার পরে বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনা।
অধিদপ্তর জানায়, জলবায়ু পরির্বতনের কারণে গরমকালের বিস্তার ঘটেছে বর্ষাকাল পর্যন্ত।
জলীয় বাষ্পের আধিক্যের কারণে তাপমাত্রার তুলনায় বেশি অনুভূত হবে ভ্যাপসা গরম।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.