আজ বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬ খ্রিস্টাব্দ

 

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া ১৩ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) থানা পুলিশের সহযোগিতায় বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরিচালিত সামারি ট্রায়ালের মাধ্যমে এ সাজা ঘোষণা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশে ও সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পুলিশ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বিশেষ অভিযান চালায়। মাদকের নামে পরিচিত ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া ও সোনামিয়া মার্কেট এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জন মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়।

পরে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক সামারি ট্রায়ালের মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক সাজা প্রদান করেন। ৩ জনকে ৩০ দিন, ৩ জনকে ২০ দিন এবং ৭ জনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

একই সাথে প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো, ওয়াসিম (২৪), রায়হান (২২), ফারাবী আহম্মেদ রাকিব (২২), ফজর আলী (৬২), অপি (২৪), সোহেল (২৩), মিজান মিয়া (৪৬), ফরিদ (৪৫), মিজান (৪৫), মোঃ হাসেম (৩৮), মোঃ আল আমিন (২৮), মোঃ জীবন (২৪) ও আনামত হোসেন (৩৫)।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, সাজাপ্রাপ্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এমন অভিযান ও সামারি ট্রায়াল নিয়মিত অব্যাহত থাকবে।

Exit mobile version