আজ
|| || ||
বেনাপোল দিয়ে দেশে ফেরত আসলো ১৮ নারী পুরুষ
প্রকাশের তারিখঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ভারতের দীর্ঘ ১৫ বছর কারাভোগ ভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছে ১৮ বাংলাদেশি। বিভিন্ন মেয়াদে সাজা শেষে ভারতীয় কর্তৃপক্ষ তাদের বাংলাদেশে ফেরত পাঠায়। দেশে ফেরা ১৮ জনের মধ্যে ৯ জন পুরুষ ও ৯ জন নারী বুধবার(১৬সেপ্টেম্বর) বিকাল ৬টার দিকে ভারতীয় পেট্রাপোল দিয়ে বেনাপোলে ইমিগ্রেশন প্রবেশ করে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের গ্রহণ করে। ভারতীয় ব্যুরো অব ইমিগ্রেশনের নথি অনুযায়ী, দেশে ফেরা ১৮ জন বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন—ঠাকুরগাঁওয়ের আনজু বেগম, যশোর, খুলনা, সাতক্ষীরা, নড়াইল, কুষ্টিয়া, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, কুমিল্লা, নোয়াখালী, সিলেট ও রংপুর জেলার বাসিন্দারা। বেনাপোল ইমিগ্রেশন ওসি সাইফুল ইসলাম খান জানান, বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে ১৮ বাংলাদেশিকে গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিভিন্ন সংস্থার মাধ্যমে তাদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.