নারায়ণগঞ্জে বায়ু দূষণ অপরাধে ডাইং কারখানাকে ২ লাখ টাকা জরিমানা
প্রকাশের তারিখঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নারায়ণগঞ্জ সদর উপজেলার সস্তাপুর এলাকায় বায়ু দূষণের অপরাধে রহমত টেক্সটাইল অ্যান্ড ডাইং নামক একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, কারখানাটি দীর্ঘদিন ধরে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘন করে পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতিকারক কার্যক্রম চালিয়ে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী ঘটনার সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় অপরাধ স্বীকার করায় কারখানার ম্যানেজার মো. রেজাউল করিমকে নগদ ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন জানান,
সময়ের কন্ঠস্বরকে জানান,পরিবেশ রক্ষা ও জনস্বার্থ অবৈধ ও পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com