আজ
|| || ||
সোনারগাঁ কাঁচপুরে এক ব্যাক্তির বস্তাবন্দী মরদেহ উদ্ধার
প্রকাশের তারিখঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৬
সোনারগাঁ(প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুরে বস্তাবন্দী মোঃ আইয়ুব হোসেন (৫০) নামে এক ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। নিহত আইয়ুব হোসেন স্থানীয় কাঁচপুর উত্তর পাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে তিনি ভাঙ্গারি ব্যবসায়ী করেন বলে জানা যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।১৬ সেপ্টেম্বর বুধবার সকালে সোনারগাঁ উপজেলার কাঁচপুরে অবস্থিত জালালাবাদ ঔষধ কোম্পানির একটি ভাঙারি গোডাউনের পিছনের ডোবা থেকে একটি বস্তা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। নারায়ণগঞ্জ জেলা খ সার্কেল অতিরিক্ত এসপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি খোলে এবং ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় ওই ব্যবসায়ীর মরদেহ দেখতে পায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠায়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.