আজ
|| || ||
এআই দিয়ে বিভ্রান্তিকর কনটেন্ট প্রচারের আশঙ্কায় সাংবাদিকের জিডি
প্রকাশের তারিখঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৬
গাজীপুর প্রতিনিধি-
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মানহানিকর কনটেন্ট প্রচারের আশঙ্কায় শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সংবাদকর্মী মো. নাঈম।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) শ্রীপুর থানায় করা জিডিতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার, হয়রানি ও সম্ভাব্য হুমকির আশঙ্কা প্রকাশ করে বিষয়টি তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। জিডির নম্বর ১২৫৯ এবং ট্র্যাকিং নম্বর OW5EOG।
জিডি সূত্রে জানা যায়, একই ইউনিয়নের ধলাদিয়া গ্রামের মৃত.সামসুদ্দিনের ছেলে জহিরুল ইসলাম নামের এক ব্যক্তির প্ররোচনায় ‘মাওনা Anti Corruption BD’ নামের একটি ফেসবুক আইডি থেকে এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার মতো বক্তব্য ও কনটেন্ট প্রচার করা হচ্ছে। এতে তাঁর সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি ভবিষ্যতে হয়রানি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে বলে জিডিতে উল্লেখ করেন তিনি।
জিডিতে জহিরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সরকারি সুবিধা (নামজারি, টিসিবি কার্ড, জন্মনিবন্ধন, পাসপোর্ট ও ভোটার কার্ড) করে দেওয়ার কথা বলে হতদরিদ্রের থেকে অর্থ নেওয়ার অভিযোগও তোলা হয়েছে। কাজ সম্পন্ন না হওয়ায় টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের সঙ্গে বিরোধ এবং মামলা, হামলা, জিডি বা বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানোর অভিযোগ রয়েছে বলেও জিডিতে উল্লেখ করা হয়।
এ ছাড়াও ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও আইনজীবী তাহরিম ছাফফাতের করা অভিযোগ এবং সংবাদকর্মী মামুন হোসেনের অভিযোগ ও সাধারণ ডায়েরির বিষয়ও এতে উল্লেখ করা হয়েছে।
তবে জিডিতে উত্থাপিত এসব অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে উঠে আসবে।
নাঈম বলেন, এআই প্রযুক্তি ব্যবহার করে তাঁর বিরুদ্ধে মিথ্যা বা বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এর ফলে তাঁর সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি নিরাপত্তাঝুঁকিও তৈরি হতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত প্রতিকার চান।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বলেন, জিডিটি নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে এএসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমানকে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.