আজ
|| || ||
খানপুর ৩০০ শয্যা হাসপাতালে মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি
প্রকাশের তারিখঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে জাতীয়তাবাদী যুবদলের ঘোষিত ৭ দিনের কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে পরিচ্ছন্নতা, জনসচেতনতামূলক প্রচারণা ও মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে এ কর্মসূচি পালন করা হয়। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহম্মেদের নেতৃত্বে নেতাকর্মীরা হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। একই সঙ্গে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রমও চালানো হয়।
কর্মসূচিতে ডেঙ্গুর বিস্তার রোধে হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
মনিরুল ইসলাম সজল বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল নয়; এ জন্য সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজেদের বাড়িঘর, কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি যেখানে পানি জমে থাকে, সেসব স্থান দ্রুত পরিষ্কার করতে হবে। জনসচেতনতা বাড়াতে যুবদলের নেতাকর্মীরা ধারাবাহিকভাবে মাঠে কাজ করবেন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, মানুষের দুর্ভোগ লাঘব ও জনস্বাস্থ্য সুরক্ষায় সামাজিক দায়বদ্ধতা থেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদল এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
কর্মসূচিতে মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.