আজ
|| || ||
সোনারগাঁয়ে জামপুরে ২নং ওয়ার্ডে উন্নয়ন কাজের উদ্বোধন
প্রকাশের তারিখঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সোনারগাঁ(প্রতিনিধি) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ৩শ' ফুট আর সিসি ঢালাই রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ওটমা এলাকায় আব্বাস সাহেবের মিলস এর রাস্তা হইতে ওটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার আবু সাঈদ চৌধুরীর বাড়ি পর্যন্ত ৩শ' ফুট আর সিসি ঢালাই রাস্তার উদ্বোধন করা হয়। জামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.কামরুজ্জামান এর উপস্থিতিতে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মো.বদরুজ্জামান মোল্লা,১নং ওয়ার্ডের মেম্বার নুরে-এ আলম শাহিন,সংরক্ষিত ১,২,৩ ওয়ার্ডের মেম্বার নাদিয়া নুর রানু,৭নং ওয়ার্ডের মেম্বার মো.নাসির উদ্দিন প্রমূখ। এসময় ওটমা এলাকার সুমন,আল আমিন,আওলাদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগং উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.কামরুজ্জামান বলেন,জামপুর ইউনিয়নের সকল অসমাপ্ত উন্নয়ন কাজগুলো পর্যায়কর্মে সম্পূর্ণ করা হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.