অদ্য ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ০১:০০ ঘটিকায় নোয়াখালী জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মুহাম্মদ শফিকুর ইসলাম-এঁর সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নোয়াখালী জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব জাকারিয়া তাহের মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ বরকত উল্লাহ বুলু, সংসদ সদস্য, নোয়াখালী-৩, জনাব শাহাজান, সংসদ সদস্য, নোয়াখালী-৪, জনাব আবদুল হান্নান মাসউদ, সংসদ সদস্য, নোয়াখালী-৬। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব এন এম নাসিরুদ্দিন, পুলিশ সুপার, নোয়াখালী মহোদয়।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে গৃহীত কার্যক্রম, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ জননিরাপত্তা নিশ্চিতকরণে করণীয় বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় জোরদার, অপরাধ সংঘটনের সম্ভাব্য কারণ ও ঝুঁকিপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জনসাধারণের নিরাপত্তা ও জনসেবার মানোন্নয়নে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ, আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি)গণ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com