আজ
|| || ||
জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) পর্যালোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৬
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হওয়ার পর জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সম্পূর্ণ প্রস্তুত।
এ কার্যক্রমকে আরও কার্যকর ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিপিসি'র আওতাধীন কোম্পানি পদ্মা অয়েল পিএলসির তত্ত্বাবধানে পিতলগঞ্জ থেকে কুর্মিটোলা এভিয়েশন ডিপো (KAD) পর্যন্ত জেট এ-১ পাইপলাইন প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করে পাইপলাইন চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রকল্পের অগ্রগতি ও করণীয় বিষয়ে গত ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. বিপিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. মোঃ রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.