হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হওয়ার পর জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সম্পূর্ণ প্রস্তুত।

এ কার্যক্রমকে আরও কার্যকর ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিপিসি’র আওতাধীন কোম্পানি পদ্মা অয়েল পিএলসির তত্ত্বাবধানে পিতলগঞ্জ থেকে কুর্মিটোলা এভিয়েশন ডিপো (KAD) পর্যন্ত জেট এ-১ পাইপলাইন প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করে পাইপলাইন চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রকল্পের অগ্রগতি ও করণীয় বিষয়ে গত ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. বিপিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. মোঃ রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করা হয়।