জিরার ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রদল নেতা আটক
প্রকাশের তারিখঃ ১২ সেপ্টেম্বর, ২০২৬
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার তিতারকোনা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জিরার ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রদল নেতা আটক
চট্টগ্রামে র্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারিভাবে নিলামে ক্রয় করা ১৭১ বস্তা জিরা একটি ট্রাকে করে সিলেটে নেওয়া হচ্ছিল। পথে বাহুবল উপজেলার তিতারকোনা এলাকায় পৌঁছালে ট্রাকটি আটকে নিরাপদ পেট্রোল পাম্পের পেছনে নিয়ে রাখা হয়। ওই পেট্রোল পাম্পটি হেলাল মহালদারের বাবার মালিকানাধীন।
অভিযোগ রয়েছে, ট্রাকটি আটকে রাখার পর জিরার মালিক মো. ওবায়দুল্লাহকে ফোন করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন হেলাল মহালদার ও তার সহযোগীরা। বিষয়টি জানিয়ে পরে বাহুবল মডেল থানায় অভিযোগ করেন জিরার মালিকপক্ষ। এর পরিপ্রেক্ষিতে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদারের নির্দেশে টহল পুলিশ অভিযান চালিয়ে হেলাল মহালদার ও ইব্রাহিম মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশের দাবি, আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৯টার দিকে ভুগলী এলাকায় অভিযান চালিয়ে জিরাসহ ট্রাকটি উদ্ধার করা হয়। পরে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে মিরপুর তিতারকোনা এলাকা থেকেও আরও কিছু জিরার বস্তা উদ্ধার করা হয়।
বাহুবল মডেল থানার ওসি মো. রুহুল আমিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com