আজ
|| || ||
গাজীপুরে জলাশয়ে লাগেজ-বস্তায় নারীর খণ্ডিত মরদেহ
প্রকাশের তারিখঃ ১২ সেপ্টেম্বর, ২০২৬
গাজীপুর প্রতিনিধি-
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি জলাশয় থেকে লাগেজ ও বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাতনামা এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন হামজা অ্যাপারেলস লিমিটেডের অদূরে একটি সেতুর নিচের জলাশয় থেকে মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি সেতুর নিচের জলাশয়ে একটি লাগেজ ভাসতে দেখেন। সন্দেহ হলে তাঁরা পুলিশকে খবর দেন। পরে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাগেজটি উদ্ধার করে। সেটি খুলে নারীর শরীরের নিচের অংশ পাওয়া যায়।
এরপর আশপাশের জলাশয়ে তল্লাশি চালিয়ে একটি বস্তা থেকে নারীর মাথাসহ শরীরের অন্যান্য খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহত নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, লাগেজ ও বস্তা থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। মরদেহের অংশগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশ বলছে, মরদেহের পরিচয় শনাক্ত করা গেলে তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে। একই সঙ্গে ওই নারী কীভাবে মারা গেছেন, কোথায় হত্যার ঘটনা ঘটেছে এবং কারা মরদেহ জলাশয়ে ফেলে গেছে—এসব বিষয় সামনে রেখে তদন্ত করা হচ্ছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.