আজ
|| || ||
বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে সংগ্রামী শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা রুহুল আমিন মিন্টু
প্রকাশের তারিখঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬
প্রেস বিজ্ঞপ্তি: মা, মাটি ও মানুষের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাসিক ৬নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিন্টু।
গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় রুহুল আমিন মিন্টু বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময় মামলা, হামলা, কারাবরণ ও নানা ধরনের রাজনৈতিক প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বিভিন্ন সময়ে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন-সংগ্রাম করেছে। এসব আন্দোলনে দলের অসংখ্য নেতাকর্মী মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
মিন্টু বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দলের নেতাকর্মীরা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ, আপসহীন নেতৃত্ব এবং গণতন্ত্রের জন্য তাঁর দীর্ঘ সংগ্রাম বিএনপির নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগায়। কারামুক্তি দিবসটি শুধু স্মরণ করার দিন নয়, বরং গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার দিন।
রুহুল আমিন মিন্টু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে তিনি দলের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখার আহ্বান জানান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.