আজ
|| || ||
বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার উদ্যোগে আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া
প্রকাশের তারিখঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে গোদনাইল এসওরোডস্থ গোদনাইল মেঘনা ডিপোর সামনে বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক এস.এম আসলাম মন্ডলের সভাপতিত্বে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় এমপি আজহারুল ইসলাম মান্নানের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় এস.এম আসলাম মন্ডল বলেন, “নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের জন্য আপনারা দোয়া করবেন।আল্লাহতালা যেন তাকে দ্রুত সুস্থ করে দেন।”তিনি আরও বলেন, “আমাদের এমপি আজহারুল ইসলাম মান্নান অনেক ভালো মনের মানুষ। আপনারা তার জন্য বেশি বেশি দোয়া করবেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং এলাকার উন্নয়নে কাজ করতে পারেন।”এসময় উপস্থিত ছিলেন নাসিক ৬নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো: সালাউদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক লিখন মন্ডল, হাবিব মন্ডল সহ ট্যাংকলরি মালিক শ্রমিক নেতৃবৃন্দ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.